শেকৃবি প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের পিছন থেকে অবিস্ফোরিত ককটেল ২টি উদ্ধার করা হয়। পরে শেরে বাংলানগর থানা পুলিশকে খবর দিলে তারা এ ককটেলটি নিয়ে যায়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘গত সোমবার উপাচার্যের বাসভবনে ককটেল বিস্ফোরণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব-২ কার্যালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছে।

