ঢাকাSunday , 20 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফলোঅনে পড়ে দুর্দান্ত লড়াই, ম্যাচ বাঁচাল ভারত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাত বছর পর টেস্ট খেলতে নেমে দারুণ লড়াই উপহার দিল ভারতীয় নারী ক্রিকেট দল। প্রথম ইনিংসে ফলোঅনে পড়েও স্বাগতিক ইংল্যান্ডকে ম্যাচ জিততে দেয়নি তারা। অমীমাংসিত অবস্থায়ই শেষ হয়েছে ভারত ও ইংল্যান্ড নারী দলের একমাত্র টেস্ট ম্যাচটি।
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে ৩৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ইংল্যান্ড। জবাবে ভারতের ইনিংস থামে ২৩১ রানে। ১৬৫ রানে এগিয়ে থাকার সুবাদে ফলোঅন করায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ভারত। দারুণ লড়াই করে ম্যাচ শেষ হওয়ার আগে তাদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩৪৪ রান।
ম্যাচের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯৬ রান করে ইনিংস ঘোষণা দিয়েছিল ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন অধিনায়ক হিদার নাইট। এছাড়া সোফি ডাংকলি ৭৪* ও ট্যামি বেমাউন্টের ব্যাট থেকে আসে ৬৬ রান। শেষদিকে আনা শ্রাবসোলের ৩৩ বলে ৪৭ রানের সুবাদে চারশর কাছাকাছি যায় স্বাগতিকরা।
জবাব দিতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা গড়েন ১৬৭ রানের উদ্বোধনী জুটি। কিন্তু এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। অভিষেকেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৬ রানে আউট হন শেফালি। মান্ধানার ব্যাট থেকে আসে ৭৮ রান। এর বাইরে ২৯ রান করেন দীপ্তি শর্মা।
১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে সফরকারীরা। এবার ব্যর্থ হন মান্ধানা, সাজঘরে ফেরেন ৮ রান করে। তবে ধারাবাহিকতা ধরে রাখেন শেফালি ও দীপ্তি। ম্যাচে নিজের দ্বিতীয় ফিফটিতে ৬৩ রান করেন শেফালি। আউট হওয়ার আগে দীপ্তির ব্যাট থেকে আসে ৫৪ রান।
তবু বিপদে পড়ে যায় ভারত। দুই সেরা তারকা মিথালি রাজ ৪ ও হারমানপ্রিত কৌর ৮ রানে ফিরে যান। পুনম রাউত ৩৯ ও পূজা ভাস্ত্রাকার করেন ১২ রান। ফলে একপর্যায়ে ২৪৪ রানেই পতন ঘটে অষ্টম উইকেটের। তখন ভারতের লিড মাত্র ৭৫ রানের, বাকি ছিল দিনের প্রায় ৪৪ ওভার খেলা।
সেখান থেকে দলকে অবিস্মরণীয় ড্র এনে দেয়ার কৃতিত্ব স্নেহ রানা ও উইকেটরক্ষক তানিয়া ভাটিয়ার। এ দুজনের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে আসে ১০৪ রান। যার ফলে খেলা হয়ে যায় ড্র। স্নেহ রানা ৮০ ও তানিয়া ভাটিয়া ৪৪ রানে অপরাজিত থাকেন। দুই ইনিংসেই ফিফটি করার সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন শেফালি।