ঢাকাSaturday , 19 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাহিদ হাসান-ঊর্মিলার গলাবাজি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। টেলিভিশনে বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে নানা চরিত্রে। এই মুহূর্তে ঈদুল আজহার নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যেই সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন।
এর নাম ‘গলাবাজি’। ঈদের জন্য নির্মিত এ নাটকে ঊর্মিলা অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে।
সাইদুর রহমান রাসেল পরিচালিত নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে।
ঊর্মিলা এই নাটক নিয়ে বলেন, ‘অনেকদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। তিনি আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে জুটি হয়ে কাজ করা সবসময়ই উপভোগ করি। পুরো টিম জমিয়ে রাখেন তিনি। এবারের নাটকের গল্পটিও জমজমাট। দর্শক উপভোগ করবেন বলে আশা করছি।’
এছাড়াও আসছে ঈদে বেশ কিছু নাটক টেলিছবিতে দেখা যাবে ঊর্মিলাকে।