ঢাকাSaturday , 19 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টস করতে নেমেই ইতিহাস গড়লেন কোহলি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউদাম্পটনে ভারত-নিউজিল্যান্ড টেস্টের দিকে চোখ সবার। এরই মধ্যে অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের বিরাট কোহলি।
ফাইনালে টস করতে নেমে এই ইতিহাস গড়েছেন কোহলি। ভারতের ইতিহাসে দলকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েছেন ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করা এই অধিনায়ক।
এটি অধিনায়ক হিসেবে কোহলির ৬১তম টেস্ট। তার আগে ভারতকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেয়ার রেকর্ডটি ছিল পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনির দখলে। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধোনি ৬০টি টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের আরেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে দলকে ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।
সমান ৪৭টি করে টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন দুই কিংবদন্তি সুনিল গাভাস্কার আর মোহাম্মদ আজহারউদ্দিন।