ঢাকাWednesday , 16 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক লাখ ১৩ হাজার ৫৪৩ মাদক চোরাকারবারি গ্রেফতার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, অবৈধ মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করেছেন। ইতোমধ্যে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে অ্যাকশন প্ল্যান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রী জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর মধ্যেও ২০২০ সালে ৮৫ হাজার ৭১৮টি মামলা দায়ের করে এক লাখ ১৩ হাজার ৫৪৩ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৭৭৪ জন মাদক কারবারির বিরুদ্ধে ৩০ হাজার ৫৮৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের শূন্যপদে শিগগিরই জনবল নিয়োগ দেয়া হবে।
তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশে ৮২ হাজার ২৬১টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০৭টি ক্যাডার পদ, ৮২ হাজার ২৬১টি নন-ক্যাডার পদ ও ১০ হাজার ৬১৪টি নন-পুলিশ পদ। দেশের জনসংখ্যা অনুযায়ী পুলিশে পর্যাপ্ত জনবল সৃষ্টি করা হয়েছে।’
পদের শূন্যতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলমান উল্লেখ করে মন্ত্রী জানান, পুলিশের বিভিন্ন পদে নিয়মিতভাবে শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সৃষ্ট শূন্যপদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।