ঢাকাTuesday , 15 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব আল হাসান

Link Copied!

নিউজ ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন গত বছর অক্টোবরে। চলতি বছর জুনে এসে বিসিবির চুক্তিতে প্রবেশ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাকিব আল হাসানের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মাঠের বাইরে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়। তবে মাঠের ক্রিকেটে তার অবস্থানের যে কোনো ব্যত্যয় ঘটেনি, সেটাই বোঝা যাচ্ছে। বিসিবি আগামী এক বছরের জন্য যে চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকা প্রস্তুত করেছে, সেখানে অবধারিতভাবেই থাকছে সাকিব আল হাসানের নাম।