ঢাকাTuesday , 15 June 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিধা-শঙ্কা। অবশেষে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তির পরশ। কেন উইলিয়ামসনকে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখেই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে একাধিক কিউই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই ভারতের বিরুদ্ধে ঘোষিত দলে ফিরলেন কেন উইলিয়ামসনসহ সব তারকা ক্রিকেটারই।
উইলিয়ামসন, উইকেটরক্ষক বিজে ওয়াটলিং এবং অল-রাউন্ডার মিচেল সান্তনার চোটের কারণে খেলেননি দ্বিতীয় টেস্ট। তবে তা সত্ত্বেও ম্যাচ ও সিরিজ জিততে বিশেষ ঘাম ঝরাতে হয়নি কিউয়িদের।
১৮ জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়াটলিং এবং উইলিয়ামসন জায়গা পেলেও চোট সারিয়ে দলে জায়গা করে নিতে পারেননি সান্তনার। তার পরিবর্তে দলে জায়গা পেলেন আরেক বাঁ-হাতি স্পিনার এজাজ প্যাটেল। তবে এজাজ দলে জায়গা করে নিলেও, জায়গা পাননি অপর ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার শচিন রবীন্দ্র।
এজবাস্টনে দ্বিতীয় টেস্টে তার আগুনে পারফরম্যান্স দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতে ইংল্যান্ডকে পর্যদুস্ত করার পুরস্কার পেলেন ম্যাট হেনরি। এজবাস্টন টেস্টে খেলা কিউই ক্রিকেটারদের মধ্যে একমাত্র ড্যারিল মিচেল দল থেকে বাদ পড়েছেন ।
ফাইনালের জন্য ১৫ জনের নিউজিল্যান্ড ক্রিকেট দল : টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি’গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টিম সাউদি, টম লাথাম, বিজে ওয়াটলিং, উইল ইয়ং, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রস টেলর, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন (অধিনায়ক)।