ঢাকাSunday , 23 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে একটি ক্যাবল কার দুর্ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে দড়ি থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয় একটি ক্যাবল কার।
উদ্ধারকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন প্রাণ হারিয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল।
দুর্ঘটনার পর পরই জরুরি বিভাগের হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে দুই শিশুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইতালির গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।