ঢাকাWednesday , 12 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় এবি ব্যাংক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ছাড়তে চায়।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
ব্যাংকটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বেসেল-৩ এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে।
বন্ডের দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। এছাড়া বন্ডটি কিভাবে, কাদের কাছে বিক্রি করা হবে বলে সে বিষয়ে কিছু জানাইনি ব্যাংকটি।
তবে বন্ডটির বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়েছে, এটি নন-কনভার্টিবল, অনিরাপদ এবং ফ্লোটিং রেট পারপেচুয়াল বন্ড।
ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।