ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমআইবি’র বিরুদ্ধে হাইকোর্টে রুল

Link Copied!

MIBবিনোদন ডেস্ক : মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইবি) ২০১৪-১৬ সেশনের জন্য নবনির্বাচিত কমিটিকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এতে বাণিজ্য সচিব, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার, এমআইওএবির বর্তমান সাধারণ সম্পাদক এবং এমআইওএবির নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান রোজমেরির সত্ত্বাধিকারী আলমগীর মো, আবু সালেহ’র এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে রোববার বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুলনিশি জারি করেন। আদালতে রিটকারীর পক্ষে ছিলেন এডভোকেট রুহুল কুদ্দুস এবং সরকারপক্ষে ছিলেন এএজি মো. জাহাঙ্গীর আলম।
গত ৫ ডিসেম্বর এমআইবির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী ২ বছরের জন্য (২০১৪-১৬) নতুন কমিটি গঠন করা হয়। রিটে বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির পাশাপাশি এমআইবিতে প্রশাসক নিয়োগের নির্দেশ চাওয়া হয়েছে।