স্পোর্টস ডেস্ক : র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবেই আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে মহাযজ্ঞের সহযোগী আয়োজক দেশ অস্ট্রেলিয়া।
সোমবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে রঙিন পোশাকের ক্রিকেটে অর্থাৎ এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের সেরা দল অস্ট্রেলিয়া। এক দিন আগে ইংল্যান্ডকে যারা ১১২ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নেয়। ৫২ ম্যাচ খেলে ১২০ রেটিং পয়েন্ট তাদের।
৭০ ম্যাচ খেলে টেবিলের দুই নম্বর দল ভারতের রেটিং পয়েন্ট ১১৪। তালিকার তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৩। এরপর যথাক্রমে তালিকার চার, পাঁচ, ছয়, সাত, আট ও নয় নম্বরে আছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৭৫। দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং ৫৩। এরপর টেবিলের ১১ ও ১২ নম্বরে আছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

