ঢাকাTuesday , 20 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুনাফা কমেছে গ্রামীণফোনের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের প্রতিষ্ঠান গ্রামীণফোনের মুনাফা গত বছরের তুলনায় কমে গেছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের ব্যবসায় কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৬ টাকা ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৭ টাকা ৯২ পয়সা। সে হিসেবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৩২ পয়সা।
মুনাফা কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৫ টাকা ১৯ পয়সা, যা ২০২০ সালের মার্চ শেষে ছিল ৩৬ টাকা ৩১ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১১ টাকা ৯৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৪ পয়সা।