ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা এবং নেতাকর্মী ও সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে আগামী বুধ ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি পূরণে ব্যর্থ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘটের হুমকি দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

