ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের তিন ফরম্যাটেই সেরা সাকিব

Link Copied!

Sakib-Al-hasanস্পোর্টস ডেস্ক : ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আগে আবারো ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ার অনন্য নজির দেখালো সাকিব আল হাসান। আর ত্রিমুকুট নিয়েই বিশ্বকাপে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বিশ্বসেরা ক্রিকেটার।
এর আগে গত ডিসেম্বরে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট অর্থাৎ, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার নজির গড়েছিলেন সাকিব। কিন্তু অবিশ্বাস্য কীর্তি গড়ার দশ দিনের মাথায় অ্যাঞ্জেলো ম্যাথুসের দাপটে তা হারিয়ে ফেলেন সাকিব। তবে সোমবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে আবারো তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার খেতাব দখল করলেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।
সাম্প্রতিক সময়ে কোন ম্যাচ না খেলেই সাকিবের এই উত্থান ওই অ্যাঞ্জেলো ম্যাথিউসের কল্যাণেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে ক্লিক না করায় লঙ্কান দলপতি সাকিবের পেছনে পড়েন। ওয়ানডে ক্রিকেটে সাকিবের রেটিং ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যাথুসের ৩৯৩, আর হাফিজের ৩৮৯। তালিকার তিন নম্বরে পাক অলরাউন্ডার। টেস্টে জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে শ্রেষ্ঠ অলরাউন্ডারের খেতাব পুনরুদ্ধার করেন সাকিব।