ঢাকাMonday , 2 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ নভেম্বর ঢাকায় শুরু আইক্যাপ সম্মেলন

Link Copied!

icaap12নিজস্ব প্রতিবেদক : বিজ্ঞান-প্রযুক্তিতে বিশ্ব অনেক দূর এগিয়ে গেলেও এইডসের সঙ্গে যুদ্ধে জয় এখন বহুদূরে। এ যুদ্ধেরই অংশ হিসেবে চলতি বছরের ২০ নভেম্বর রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক। সম্মেলনের এটি ১২তম আসর। সে হিসেবে সংক্ষেপে এ সম্মেলনকে আসিএএপি১২ বা আইক্যাপ বলা হচ্ছে। এ বছরই প্রথম বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এ আসর শিক্ষক-গবেষক-বুদ্ধিজীবী এবং সমাজসেবীদের মিলনমেলায় পরিণত হবে বলেও আশা করেন মন্ত্রী।
এ সম্মেলনের সফলতা কামনা করে মন্ত্রী বলেন, ‘এ সম্মেলন আয়োজনের প্রচেষ্টা ও উদ্যোগ শুরু হয়েছিল ২ ব্ছর আগে। এ সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান উজ্জল করবে। ভারত ও মিয়ানমারের মতো দেশকে টপকে বাংলাদেশকে এ সম্মেলন আয়োজনের সম্মান অর্জন করতে হয়েছে।’