ঢাকাThursday , 25 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজার মধ্যস্থতাকারী সেরা ৩ প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে বিএসইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার উন্নয়নে বাজার মধ্যস্থতাকারী স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার্স, পোর্টফোলিও ম্যানেজার এবং সম্পদ ব্যবস্থাপকের এক বছরের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি মার্চেন্ট ব্যাংক, একটি ফান্ড ম্যানেজার এবং একটি সম্পদ ব্যবস্থাপকের নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুঁজিবাজারের বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান (স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার্স, পোর্টফোলিও ম্যানেজার এবং সম্পদ ব্যবস্থাপক) বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা এবং পুঁজিবাজার উন্নয়নে তাদের এক বছরের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিষ্ঠানকে বিএসইসি থেকে সম্মাননা দেয়া হবে।
এছাড়া কমিশন সভায় পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টকে সম্পদ ব্যবস্থাপক, এসবিকে টেক ভেঞ্চার লিমিটেডকে ফান্ড ম্যানেজার এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।