ঢাকাMonday , 22 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন

Link Copied!

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের সদ্য অনুমোদিত সাবসিডিয়ারি কোম্পানি ‘এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আনোয়ার হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১৭তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচন করা হয়। ব্যবসা প্রশাসনে ডিগ্রিধারী আনোয়ার হোসেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবারের মেধাবী ও কর্মঠ সন্তান। দেশের সুপরিচিত ও তরুণ এই ব্যবসায়ী আব্দুল গাফফার অ্যান্ড কোং (প্রা.) লিমিটেড, এইচ.এ.আর ইন্ডাস্ট্রিজ লি. এবং এজিআই ফ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এছাড়া তিনি তাঁদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান- এজিআই করপোরেশনের স্বত্বাধিকারী এবং এসএএফএএইচ সিএনজি ফুয়েলিং স্টেশন লি., আসুকা সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পরিচালক হিসেবে রয়েছেন। -সংবাদ বিজ্ঞপ্তি