ঢাকাMonday , 22 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে জনতা ব্যাংকের শোক

Link Copied!

দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক এবং গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে জনতা ব্যাংক লিমিটেড গভীর শোক প্রকাশ করেছে। জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ গত সোমবার (৮ মার্চ) এক শোক বার্তায় আতিকউল্লাহ খান মাসুদের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন, আতিকউল্লাহ খান মাসুদ একজন সৎ নির্ভীক ও দেশপ্রেমিক সম্পাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বরেণ্য এই সাংবাদিকের বিচক্ষণতা, প্রজ্ঞা ও নিষ্ঠা আমাদের আগামীর পথচলায় অনুপ্রাণিত করবে। -সংবাদ বিজ্ঞপ্তি