ঢাকাThursday , 4 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেহরানে দূতাবাস খুলবে আয়ারল্যান্ড

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন, প্রাথমিকভাবে চার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে এই সম্পর্ক স্থাপন করা হবে।
২০২৩ সালে ডাবলিন তেহরানে দূতাবাস খুলবে বলেও তিনি উল্লেখ করেন। বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে কভেনি গত ২০ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ প্রকাশ করেন।
ওই বৈঠকে ইরান ও আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পরস্পরের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময় করেন।
পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার জের ধরে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আয়ারল্যান্ড ২০১২ সালে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল।-পার্স ট্যুডে।