ঢাকাThursday , 28 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকে দেয়া যাবে ঢাকা ওয়াসার বিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে এখন থেকে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঢাকা ওয়াসার পানি ও স্যুয়ারেজ বিল পরিশোধ করা যাবে।
বুধবার (২৭ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ইসলামি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ঢাকা ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী তাকসিম এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মো. আলতাফ হুসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মুহাম্মদ ইব্রাহিম ও ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায়সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।