ঢাকাWednesday , 20 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ৭৫ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার রিজেন্ট পার্কে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়িতে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন।
এদিকে ধর্ষণচেষ্টার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৭৯ ও ৫১১ ধারায় রিজেন্ট পার্ক থানায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত যুবককে আসামি করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, রিজেন্ট পার্ক থানাধীন তালবাগান মোড়ের কেওড়াপুকুর এলাকায় ভাড়া বাসায় একাই বসবাস করেন ভুক্তভোগী বৃদ্ধা। সোমবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে এক যুবক ওই বাড়িতে ঢুকে পড়ে। এরপর তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ওই যুবক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে। পরে বৃদ্ধার চিৎকারে আশপাশের বাড়ি থেকে মানুষ এগিয়ে এলে যুবক পালিযে যায়।