ঢাকাThursday , 14 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়ক মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি জেতাল দলকে

Link Copied!

ডেস্ক রিপোর্ট : জায়গামত ঠিক জ্বলে ওঠার ব্যাপারটা তার মধ্যে আগে থেকেই আছে। কদিন আগেই তো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি আসরের ফাইনালে ম্যাচ জেতানো এক ইনিংস উপহার দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এবার জাতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচেও জ্বলে উঠলো মাহমুদউল্লাহর ব্যাট। তামিম, মুশফিক, সাকিব, লিটন, সৌম্যের মত প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা কেউ না পারলেও ম্যাচের একমাত্র হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে রিয়াদের উইলো থেকে।
আজ (বৃহস্পতিবার) বিকেএসপিতে মাঠে গা গরমের ম্যাচে মাহমুদউল্লাহর ক্যাপ্টেনস নকেই জিতেছে তার দল। তামিম ইকবালের দল মাহমুদউল্লাহদের লক্ষ্য দিয়েছিল ১৬১ রানের।
মাহমুদউল্লাহর ৬৪ বলে ৫১ রানের ইনিংসে ১৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তার দল। রিয়াদের হাফসেঞ্চুরির সাথে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীমও ২৮ রান করে (৪৮ বলে) ম্যাচ জেতানোয় রেখেছেন কার্যকর ভূমিকা। এছাড়া অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৩ রান।