ঢাকাThursday , 14 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৬ বলে সেঞ্চুরি নিউজিল্যান্ড অধিনায়কের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ৩৬ বলেই সেঞ্চুরি। নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডেভাইন। বৃহস্পতিবার ডানেডিনে ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
ম্যাচে ওয়েলিংটন ব্লেজের হয়ে ব্যাটিং করতে নেমে ওটাগো স্পার্কসের বোলিং আক্রমণকে লণ্ডভণ্ড করেছেন ডেভাইন। দলকে ১০ উইকেটের জয় এনে দেয়ার পথে ৯টি ছক্কা আর ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।
সেঞ্চুরির পরও থামেননি। দুটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন কিউই অধিনায়ক। দ্রুততম সেঞ্চুরিতে তিনি ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রো ডটিনের রেকর্ড।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি গড়েছিলেন ডটিন। ওই ম্যাচে ৩৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ক্যারিবীয় ব্যাটসম্যান।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ডেভাইন বলেন, ‘আমি সত্যিই সকালে খুব নার্ভাস ছিলাম। যখন আপনি খেলা থেকে দীর্ঘ বিরতিতে থাকবেন, ফেরার পর নার্ভাস লাগবেই। তাই মাঠে কিছু সময় কাটাতে পেরে আমার ভালো লাগছে।’