ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরদিনেই শিল্পী সমিতিতে তালা!

Link Copied!

1বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০১৫ শেষ হয়েছে গত ৩০ জানুয়ারি। সারাদিন ভোট গ্রহন শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় মধ্যরাতে। শাকিব খান সভাপতি পদে পুনরায় আর অমিত হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কিন্তু নির্বাচনের পর দিন শনিবার দুপুরে এফডিসিতে গিয়ে দেখা যায় শিল্পী সমিতির কার্যালয়ে তালা লাগানো। কার্যালয়ের বাইরে নির্বাচনের ফলাফল টানানো রয়েছে। কিছু সংখ্যক লোক শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে নির্বাচনের ফলাফল নিয়ে নানা বিশ্লেষণ করছেন। এভাবে না করলে এভাবে করলে এ জয়ী হত। সামান্য কিছু ভুলের কারণে তমুক হেরে গেছে। এরকম নানা কথা শোনা যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে থেকে।
বাগানের পাশ দিয়ে শিল্পী সমিতির কার্যালয়ের জানালা দিয়ে তাকাতেই একজন বললেন কি চান? পরিচয় দেওয়ার পর বললেন, ‘গতকাল নির্বাচন ছিল তাই সবাই অনেক রাত পর্যন্ত এফডিসিতে ছিলেন। এখন আমরা দুজনই আছি। আমরাও চইলা যামু।’
তারা আরও জানালেন চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীদের শপথ অনুষ্ঠান হবে। তারপর থেকে আবার শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে শিল্পী সমিতি। এসব কথা বলার পরে তিনি বললেন, ‘ভাই আপনে এখন যান। পরে কথা হবে।’ একথা বলে তিনি জানালা লাগিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর আর কেউই এল না। কি আর করার ঘুরে ঘুরে দেখতে লাগলাম শিল্পী শুন্য বিএফডিসি।
সারা বিএফডিসি ঘুরে মনে হল সে তার পুরনো চেহারা ফিরে পেয়েছে। কোনো ফ্লোরে শ্যুটিং সেট নেই আজ। অলস সময় পার করছেন বিএফডিসির কর্মকর্তা কর্মচারীরা। ক্যান্টিন এর সামনে দাঁড়িয়ে গুটি কয়েক লোকজন অলস দুপুরে খোশ গল্পতে মজেছেন। সাম্প্রতিক সময়ে শিল্পী সমিতির নির্বাচন আর বাংলাদেশ চলচ্চিত্র ঐক্য জোটের আন্দোলনকে কেন্দ্র করে অভিনেতা অভিনেত্রীদের পদচারণায় বেশ মুখরিত হয়ে উঠেছিল এফডিসি। যেন প্রাণ ফিরে পেয়েছিল। আবার সেই পুরানো রুপে ফিরে গেছে এফডিসি। চারদিকে শুধুই নিরবতা।