ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বৈত গানে রিজভী-ন্যান্সি

Link Copied!

rizvi-n-nancyবিনোদন ডেস্ক : ‘চোখেরই পলকে’, ‘যদি তুমি’, ‘রোদ্দুর ভেঙে’ গানগুলো দিয়ে শ্রোতামহলে আলোচিত হন সংগীতশিল্পী রিজভী ওয়াহিদ। অন্যদিকে দেশের অনেক শ্রোতাপ্রিয় গানের শিল্পী ন্যান্সি। এবার প্রথমবারের মতো একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন এই দুই শিল্পী। সম্প্রতি দু’জনের কণ্ঠে ‘আমি চাই তোরে’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে। ‘উড়ছে আলো তোর চোখের ওই পথ ধরে/লাগছে ভালো থাকতে আজ তোর হাত ধরে’-এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন শান।
গানটি প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘ন্যান্সি আমার অনেক পছন্দের একজন শিল্পী। অনেক দিনের ইচ্ছা ছিল তার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দেওয়ার। সে ইচ্ছাটি এবার পূরণ হয়েছে। আশাকরি গানটি সবাই পছন্দ করবেন।’
ন্যান্সি বলেন, ‘রিজভী ওয়াহিদের ‘চোখেরই পলকে’ গানটির ভক্ত আমি। তার গান গাওয়ার স্টাইলও দারুণ! আমাদের দুজনের গলায় এই গানটি খুব ভালো মানিয়েছে। গানটির কথা এবং সুর-সংগীতায়োজনও হয়েছে অসাধারণ।’
রিজভী ওয়াহিদ আরো জানান, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও তৈরি করবেন তিনি। এরপর বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনে এটির প্রচার শুরু হবে।
উল্লেখ্য, ২০১২ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয় রিজভী ওয়াহিদের প্রথম একক অ্যালবাম ‘প্রথম স্বপ্ন’।