নিউজ ডেস্ক : পেসাপালো খেলাটি বাংলাদেশে নতুন। হাঁটিহাঁটি পা পা করে এগিয়ে চলছে তাদের কার্যক্রম। ঘরোয়া টুর্নামেন্টে খেলাটির বড় টুর্নামেন্ট জাতীয় চ্যাম্পিয়নশিপের নারীদের দ্বিতীয় আসরও হয়ে গেল।
শনিবার পল্টন ময়দানে দ্বিতীয় জাতীয় নারী পেসাপালো চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসারের মেয়েরা। ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী প্রতিযোগিতা।
ফাইনাল ম্যাচে বাংলাদেশ আনসার ২০-১০ রানে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও শিরোপা জিতেছিল আনসারের মেয়েরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা জেলা ৫-২ রানে সাভার কমিনিউটি স্পোর্টস দলকে হারিয়েছে।
প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

