ঢাকাSunday , 3 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিউজিক ভিডিওতে আসছে রাজিবের বাঁশরি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : পাগল সুজনের কথায় ফোক গানের গায়ক রাজিব শাহের aকণ্ঠে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘বাঁশরি’। গানটি প্রকাশ হবে কাহিনি নির্ভর একটি মিউজিক ভিডিওতে। নতুন বছরে নতুন রূপে অনেকটা ভিন্নতা নিয়েই শ্রোতাদের সামনে গানটি প্রকাশ করতে যাচ্ছেন শিল্পী।
‘বাশঁরি’ আসছে আগামী ৭ জানুয়ারি মিউজিক ওয়ার্ল্ডের ব্যানারে।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও করেছেন রাজিব শাহ। এ এইচ জীবনের সংগীত আয়োজনে গানটির ভিডিওর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এরফান শাহ বাবু।
শিল্পী বলেন, ‘একটি অতৃপ্ত আত্মার জীবদ্দশায় কিছু হারানো কিছু পাওয়া না পাওয়া এবং দেহের মৃত্যুর পরে আত্মারূপে সেই অতৃপ্ত আত্মার কল্পিত প্রেমের কাহিনি উঠে এসেছে গানটির চিত্রায়নে। কিছুটা বাস্তবতা ও কিছুটা কাল্পনিক চিত্র ফুটে উঠেছে এখানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে গান ও ভিডিওটি।’
‘বাশঁরি’ গানের মিউজিক ভিডিওতে মডেল হযেছেন শিল্পী রাজিব শাহ এবং মডেল অ্যালিজা জামান তারা।