ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়ার্নকে হালি গোল ভলফসবার্গের

Link Copied!

bayernস্পোর্টস ডেস্ক : ফের ভলসওয়াগেন অ্যারেনার ভূত চাপলো বায়ার্ন মিউনিখের মাথায়। ২০০৯ সালের এপ্রিলের পর লিগে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পেল বাভারিয়ানরা। শুক্রবার জার্মান বুন্দেস লিগার খেলায় ভলফসবার্গের কাছে ৪-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই মৌসুমে লিগে প্রথমবার হারল বায়ার্ন।
প্রয়াত মানডালার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয়েছিল ম্যাচ। কয়েকদিন আগে বেলজিয়ান যে ফুটবলার মর্মান্তিক মৃত্যু বরণ করেন। শোকানলের সেই ম্যাচ শেষ পর্যন্ত স্মরণীয় হয়েই রইল। এক বেলজিয়ান কেভিন ডি ব্রুইস আর এক ডাচ বাছ দোস্ত ম্যাচটা নিজের করে নিল। দুজনেই করেছেন জোড়া গোল।
ঘরের মাঠে খেলতে নেমে খেলার চার মিনিটেই এগিয়ে যায় ভলফসবার্গ। ইনজুরি আক্রান্ত মৌসুমে চতুর্থবার খেলতে নেমে চতুর্থ মিনিটে দলকে এগিয়ে দেন দোস্ত। এরপর প্রধমার্ধের অতিরিক্ত মিনিটে আবারো স্কোরশিটে নাম ওঠান ডেভেন্টারের ২৫ বছর বয়সী স্ট্রাইকার। বিরতি থেকে ফিরে খেলার ৫৩ ও ৭৩ মিনিটে দুটি গোল করেন বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইস। এর মাঝে খেলার ৫২ মিনিটে বায়ার্নের পক্ষে সান্ত্বনার গোলটি করেন হুয়ান বার্নেট।
এই হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বায়ার্ন। ১৮ ম্যাচ খেলে ১৪টিতে জয়, তিনটি ড্র, একটি হার। সবসুদ্ধ নিজেদের নামের পাশে ৪৫ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে আলিয়াঞ্জ অ্যারেনার ক্লাবটি। সমান ম্যাচ খেলা ভলফসবার্গের থেকে আট পয়েন্ট এগিয়ে বায়ার্ন। তৃতীয় স্থানে থাকা বায়ার্ন লেভারকুসেনের সংগ্রহ ২৮ পয়েন্ট। বরুশিয়া ডর্টমুন্ড রেলিগেশন অঞ্চলেই ঘোরাফেরা করছেন। ১৮ দলের লিগে ১৭ নম্বরে তারা। ১৭ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।