ঢাকাSaturday , 26 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গীবাদবিরোধী ‘কমান্ডো’র টিজারে দেব

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। শামীম আহমেদ রনী পরিচালিত ছবিটির নাম ‘কমান্ডো’। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ছবিটির টিজার প্রকাশিত হয়েছে।
টিজারে দেবকে জঙ্গীবাদবিরোধী বিভিন্ন অপারেশন অংশ নিতে দেখা যায়। এতে দেব পুলিশের বিশেষ টিমের একজন সদস্য।
বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। করোনার কারণে বেশ কয়েকবার ছবিটির শুটিং আটকে থাকলেও কিছুদিন আগে ছবির কলকাতা অংশের শুটিং শেষ হয়েছে। দেব বাংলাদেশে এসে ছবির বাকি শুটিং করার কথা রয়েছে।
‘কমান্ডো’ ছবিটি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। এটি প্রযোজনা করেছেন সেলিম খান। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি আগামী বছরের ঈদে মুক্তি পাবে বলে টিজারে জানানো হয়।

https://youtu.be/PYr7ujRV9yc?t=44