ঢাকাWednesday , 23 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রতিটি বিমানবন্দরের উন্নয়ন হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের প্রতিটি বিমানবন্দর উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রতিটি বিমানবন্দরে উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে। ইতিমধ্যে কিছু বিমানবন্দরের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ যাত্রী টার্মিনালের বর্ধিতাংশ, আন্তর্জাতিক বহির্গমন হলে বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য স্থাপিত কর্নার এবং ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দরের নবনির্মিত যাত্রী লাউঞ্জের উদ্বোধন করেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল- দেশে এসে বিদেশিরা বিমানবন্দর থেকেই উন্নত বাংলাদেশের ছোঁয়া পান। সেই লক্ষ্যে সারাদেশের ৮টি বিমানবন্দরের উন্নয়ন কাজ একসঙ্গে চলছে। যা দেশের ইতিহাসে বিরল।
মন্ত্রী আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের ১০ শতাংশ সম্পন্ন হয়েছে। এ কাজ শেষ করে প্রথম ও দ্বিতীয় বিমানবন্দরও উন্নয়ন করা হবে। এছাড়া সারাদেশের মধ্যে সিলেটে রানওয়ে বৃদ্ধি ও হিব্রোতে একটি আন্তর্জাতিক ফ্লাইট সংযোজন করা হয়েছে।
তিনি বলেন, কক্সবাজার রানওয়ে বাড়িয়ে টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সৈয়দপুরে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। চট্টগ্রাম বিমানবন্দরে উন্নয়ন হচ্ছে। প্রতিটি বিমানবন্দরে ২৪ ঘন্টা ফ্লাইট ওঠানামা করবে।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশ থেকে সর্বাধুনিক বিমান চলাচল করছে। এ মাসেও আরও একটি অত্যাধুনিক বিমান বহরে সংযুক্ত হবে। জানুয়ারিতে আরও দুটি আন্তর্জাতিক মানের বিমান আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।