ঢাকাSaturday , 31 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে মাইক্রোসফট অফিস

Link Copied!

ms-officeতথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয়তম ওয়ার্ডপ্রসেসর মাইক্রোসফট অফিস এবার অ্যানড্রয়েড চালিত ট্যাবের জন্য উন্মুক্ত করলো সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট করপোরেশন। গত বুধবার যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ১০টায় মাইক্রোসফট এই ঘোষণা দেয়। গুগল প্লে স্টোর থেকে এক মাসের জন্য বিনামূল্যে এটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
ট্যাবের জন্য এমএস অফিস অবমুক্ত করার আগে টানা তিন মাস এটিকে নিয়ে গবেষণা করেছে মাইক্রোসফট। এরপর গত সপ্তাহে এটির প্রিভিউ ভার্সন অবমুক্ত করে ।
অ্যানড্রয়েড চালিত ট্যাবে এমএস অফিস ইনস্টল করে এখন থেকে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে কাজ করা যাবে। শুরুতে এক মাসের জন্য বিনামূল্যে পাওয়া গেলেও পুরো বছরের জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হবে ।
কেবলমাত্র ৭ ইঞ্চি বা তার বেশি বড় আকারের ট্যাবে এমএস অফিস ব্যবহার করা যাবে। অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট কিংবা অ্যানড্রয়েডের নতুন ভার্সন চালিত ট্যাবগুলোতে এমএস অফিস ইনস্টল করা যাবে।
এটি ব্যবহারের জন্য এআরএম ভিত্তিক প্রসেসর চালিত ট্যাব লাগবে। যেটির র‌্যাম হতে হবে কমপক্ষে এক গিগাবাইট।