
সমবায় অধিদপ্তরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিভাগীয় যুগ্ম-নিবন্ধক (ঢাকা) এস. এম. তারিকুজ্জামান
নিজস্ব প্রতিবেদক : সমবায় অধিদপ্তরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২০-২১) এর আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ নভেম্বর এ কর্মশালার উদ্বোধন করা হয়।
আজ ১৫ নভেম্বর বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকা এর কর্মকর্তা-কর্মচারিগণের অংশগ্রহণে গ্রুপভিত্তিক প্রশিক্ষণের ২য় দিনে ‘খ’ গ্রুপের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) মোঃ আহসান কবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় যুগ্ম-নিবন্ধক (ঢাকা) এস. এম. তারিকুজ্জামান এবং উপ-নিবন্ধক (অডিট, আইন ও সমিতি) মুহাম্মদ মিজানুর রহমান। গতকাল ১৪ নভেম্বর একই প্রশিক্ষণের ১ম দিনে ‘ক’ গ্রুপের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিভাগীয় যুগ্ম-নিবন্ধক (ঢাকা) এস. এম. তারিকুজ্জামান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-নিবন্ধক (অডিট, আইন ও সমিতি) মুহাম্মদ মিজানুর রহমান, উপ-নিবন্ধক (প্রশাসন) মোছাঃ নূর-ই- জান্নাত সহ সংশ্লিষ্টরা।

