বিনোদন প্রতিবেদক : বাঙালি যদি হয় সংস্কৃতিপ্রেমী তাহলে সংগীত যেন তার হৃদপিণ্ড। সংগীত কে না ভালোবাসে? এ যেন জীবনের গল্পের সাথে সুরের সংমিশ্রণ। তবে যুগে যুগে পৃথিবী বদলেছে, বদলেছে গানের ধারা। যুক্ত হয়েছে সংগীতের অনেক রকমের প্রকারভেদ। তেমনি লোকসংগীত বাংলাদেশের সংগীতের একটি অন্যতম ধারা। গ্রাম অঞ্চলে এর জনপ্রিয়তা লক্ষণীয়। কালের বিবর্তনে আধুনিক গানের নিচে চাপা পড়ে যাচ্ছে লোকসংগীত। তবে কিছু মানুষ এখনো চেষ্টা করছে বাঙালির এই প্রাচীন ঐতিহ্য কে ধরে রাখার।
এমন কিছু সংগীত শিল্পী খুঁজতে গিয়ে আমাদের সামনে আসেন রিয়াজ মোর্শেদের নাম। নাহ তিনি কোনো বিখ্যাত সংগীত শিল্পী নন। পেশায় একজন চাকুরিজীবী।
তবে সংগীত রয়েছে তার নেশায়। সংগীতের প্রতি তার ভালোবাসা তাকে শুধু সংগীতেই সীমাবদ্ধ রাখেনি, পাশাপাশি লিখেছেন গান দিয়েছেন সুর।
গানের কথা: নাও ভাসাবো দরিয়ায়
কথা ও সুর: রিয়াজ মোর্শেদ
শত ব্যস্ততার মাঝে একটু অবসর সময় বের করতে পারলেই সেই সময়টা চেষ্টা করেন সংগীতের সঙ্গে কাটানোর।
সবাই যখন আধুনিক গান আর মিউজিক ভিডিও তৈরি নিয়ে ব্যস্ত সেই সময়ে দেশীয় সংগীতের হাল টেনে ধরার চেষ্টা করছেন মোর্শেদের মতো দেশপ্রেমী সংগীত শিল্পীরা।

