ঢাকাTuesday , 8 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় দ্বিতীয় ধাপের ভর্তিচ্ছুদের আবেদনের সুযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি (২০২০-২১) শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমারদের (দ্বিতীয় ধাপ) আবেদনের সুযোগ থাকলে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে তারা সুযোগ পাবে বলে জানিয়েছেন ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।
তিনি বলেন, কোন কোন বছরের শিক্ষার্থী ভর্তি করা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। ২০১৯-২০ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদেরও ভর্তি পরীক্ষায় নেয়া হবে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেবে না।
জবির ভর্তি প্রক্রিয়ার উদাহরণ টেনে ড. মীজানুর রহমান বলেন, আরও তিন বছর আগে থেকে আমাদের পুরনো ছাত্রদের (সেকেন্ড টাইমার) ভর্তি নেয়া হয় না। এবার গুচ্ছতেও নেয়া হবে না। তবে অনেক বিশ্ববিদ্যালয় বেটার ছাত্র পাওয়ার আশায় কিংবা সব ছাত্র যাতে ভর্তির সুযোগ পায় সেজন্য সেকেন্ড টাইমারদের সুযোগ দেবে।
তিনি বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমাররা আবেদন করতে পারবে; তবে ভর্তি নেবে কি না তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। আগামী ১৯ তারিখ ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা বসে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।