ঢাকাTuesday , 1 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐন্দ্রিলাকে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন অঙ্কুশ

Link Copied!

বিনোদন ডেস্ক : কলকাতার রঙিন দুনিয়া এখন মেতে আছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে নিয়ে। দীর্ঘদিনে প্রেমিকা মধুরিমা ঘোষকে বিয়ে করছেন তিনি। তাদের শুভেচ্ছা জানাচ্ছেন টালিগঞ্জে অনির্বাণের সহশিল্পীরা। আর বন্ধুকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেতা অঙ্কুশ নিজেই ফাঁস করলেন তার বিয়ের কথা।
টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে তিনি লিখলেন, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’
অঙ্কুশের এই স্ট্যাটাস নিয়ে চলছে আলোচনা। শিগগিরই বলতে কবে বিয়েটা করছেন তিনি সেটাই জানতে চাইছেন নায়কের ভক্তরা।
টলিপাড়ার হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। বন্ধুত্ব এবং প্রেম নিয়ে ১০ বছর পার করে ফেলেছেন তারা। পরিবার থেকে অনুরাগী মহল, তাদের প্রেমের কাহিনী গোপন নেই আর কারও কাছেই। তবে কি নতুন বছরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারা? নাকি এই শীতেই বিয়ের মালা বদলটা হয়ে যাবে!
রিয়েল লাইফ পার্টনারশিপের অনেক বছর কেটে গেলেও, অফস্ক্রিন হিট জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতে। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।