ঢাকাTuesday , 1 December 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শশী-জন ও মৌসুমির সিনেমা ছায়াবাজি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : শারমিন জোহা শশী ‘হাজার বছর ধরে’ সিনেমা দিয়ে অভিনয় জগতে খ্যাতি পান। সে সিনেমায় টুনি চরিত্রে অভিনয় দিয়ে দর্শক মুগ্ধ করেছেন তিনি। এরপর অভিনয় করছেন নিয়মিতই। এবার তিনি যুক্ত হলেন নতুন একটি সিনেমায়।
‘ছায়াবাজি’ নামের এই সিনেমাতে তার সঙ্গে আরও দেখা যাবে মডেল-চিত্রনায়ক সাঞ্জু জন ও লাক্স তারকা মৌসুমি হামিদকে।
ছবিটির পরিচালক সোলায়মান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। এটি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা। ইতিমধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে এর শুটিংও শুরু হয়েছে।
ছবিটি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা খুব একটা দেখা যায় না। ‘ছায়াবাজি’ সেই তালিকার একটি ছবি হতে যাচ্ছে। গল্পটি দর্শককে বিনোদিত করবে। চেষ্টা করছি নির্মাণের মুন্সিয়ানা বজায় রাখতে।’
ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ছায়াবাজি’ ছবিটি। এটি প্রযোজনা করেছেন রাজু আলিম।
সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই সিনেমাটি মুক্তি পাবে।