ঢাকাWednesday , 18 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দুই মাসের মধ্যেই গর্ভবতী, রহস্য ভাঙলেন পুনম

Link Copied!

বিনোদন ডেস্ক : শরীরী আবেদন দিয়ে বারবার পুরুষ মনে ঝড় তুলেছেন পুনম পাণ্ডে। বিতর্কিত সব মন্তব্যের জন্যও তিনি আলোচিত। বলা চলে সমালোচিত। গেল দুই মাস আগে বিয়ে করেছেন তিনি। বিয়ের কিছুদিন পরই তিনি স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় ডায়রি করেন।
যদিও খানিক পরই সেই অভিযোগ তুলে স্বামীকে নিয়ে বাসায় ফিরেছিলেন পুনম। এবার শোনা যাচ্ছে তিনি নাকি অন্তঃসত্ত্বা। বিয়ের দুই মাসের মধ্যেই গর্ভবতী হওয়ার খবরে পুনমকে নিয়ে অনেকেই ট্রল করছেন।
আসল ঘটনাটি অবশ্য খোলাসা করেছেন পুনম। চলতি বছরের সেপ্টেম্বরেই দীর্ঘদিনের বন্ধু শ্যাম বম্বেকে বিয়ে করেছিলেন। আর নভেম্বরে এসে গুঞ্জন ছড়িয়েছে তিনি গর্ভবতী। অনেকেই বলছেন প্রথম সন্তান জন্মের অপেক্ষাতেই দিন কাটছে তার। গোয়ায় বেড়াতে গিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বলেও শোনা গেছে।
তবে সে দাবি একেবারে নস্যাৎ করে দিয়েছেন পুনম। ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন গুজব রটায় বিরক্ত তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার মতো কোনো সুখবর থাকলে নিজেই অনুরাগীদের জানাবেন বলে ঘোষণা দিয়েছেন পুনম।
সম্প্রতি গোয়ায় বেড়াতে গিয়ে অশ্লীল ভিডিও পোস্টের ঘটনায় আইনি গ্যাড়াকলে জড়ান এ মডেল-অভিনেত্রী। তার বিরুদ্ধে দু’টি এফআইআর হয়। এমনকী পুলিশ তাকে গ্রেপ্তারও করে। তবে অনলাইনে বিষয়টি নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হলে পুনমকে ছেড়ে দেয়া হয়।