ঢাকাSunday , 15 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন খবর দিলেন মৌসুমী

Link Copied!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী। নব্বই দশকের শুরুর দিকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে তার যাত্রা শুরু। এরপর কাজ করেছেন বহু দর্শকপ্রিয় সিনেমায়৷ বৈচিত্র্যময় চরিত্রে তিনি অভিনয়ের মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়িয়েছেন।
এখনো সিনেমায় আগের মতো আর নিয়মিত নন। তবে কাজ করে যাচ্ছেন বেছে বেছে। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা যায় নাটক-বিজ্ঞাপনেও।
সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হলেন মৌসুমী। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় সেট ফেলে এর দৃশ্যধারণ করেছেন নির্মাতা।
‘অতিথি আ্যপ’ নামের এই বিজ্ঞাপনে মৌসুমীর বিপরীতে রয়েছেন আসিফ ইসলাম। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জামাল মল্লিক।
বিজ্ঞাপনচিত্রে কাজের প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘গোছানো একটি ইউনিটে কাজ করেছি। তাই কোনোরকম ঝামেলা ছাড়াই আন্তরিকতা নিয়ে এটি শেষ হলো। বিজ্ঞাপনটির গল্প ভাবনাও ভালো লেগেছে। চলতি সময়ের অন্য বিজ্ঞাপনের চেয়ে একটু আলাদা হবে বলে আমি মনে করি।’
নির্মাতা জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।