ঢাকাSunday , 15 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খোলা পেটে হাজির সাহসী শ্রীলেখা

Link Copied!

বিনোদন ডেস্ক : সবসময়ই সাহসী শ্রীলেখা মিত্র। কখনো স্রোতে গা ভাসান না। নিজেকে বিকিয়ে দেন না। উচ্চ স্বরেই কথা বলতে পারেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় তার পোস্টগুলোতেও আগুন ঝরে।
সেই সোশাল মিডিয়ায় ফের সাহসী হলেন তিনি। এক্সারসাইজ ভেস্ট কিছুটা তুলে উন্মুক্ত পেটে হাত দিয়ে ছবি পোস্ট করলেন শ্রীলেখা। ক্যাপশনে লিখলেন, ‘ও বলছে যেতে পারি কিন্তু কেন যাব।’ কার উপস্থিতি ভাবাচ্ছে অভিনেত্রীকে? সেই জট খুলেছেন শ্রীলেখা নিজেই।
ক্যাপশনের পাশেই পরিস্কার করে লিখেছেন, ‘ও মানে ভুঁড়ি, সব বুঝিয়ে দিতে পারব না বাপু।’
জিমে ঘাম ঝরিয়েও মেদ ঝরছে না অভিনেত্রীর! তাই কি তিনি চিন্তিত? নাকি অনুরাগীদের সঙ্গে খুনসুটির মেজাজে রয়েছেন টলিউডের অন্যতম পরিণত অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা?
সে কথার উত্তর যদিও মেলেনি। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেত্রীর পোস্টে বাড়ছে লাইক। মজা করে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় লিখেই ফেললেন, ‘থাক যেতে হবে না।’ পাশাপাশি অনুরাগীরাও কমেন্ট করে নিজেদের একই অবস্থার কথা জানাচ্ছেন অভিনেত্রীকে। কেউ লিখছেন মজা করে, আবার কারও কথায় মেদ না কমার আফসোসের সুর।
গ্ল্যামার জগতের বেশিরভাগই যেখানে নিজেকে নিখুঁতভাবে অনুরাগীদের সামনে তুলে ধরতে চান, শ্রীলেখা সেখানে কিছুটা ব্যতিক্রমী। নির্দ্বিধায় ‘ভুঁড়ি’র ছবি পোস্ট করে নিজেকে নিয়ে মজা করতে পারেন। কে কী বলল সে কথা গায়ে মাখতে নারাজ শ্রীলেখা।
নিজের মতো করে ভাল থাকতে ভালবাসেন শ্রীলেখা। মানুষের থেকে দূরত্ব তৈরি করেছেন। কাজের বাইরে বেশির ভাগ সময় কাটে আদরের পোষ্যদের সঙ্গে। পার্টিও করেন না অভিনেত্রী। নভেম্বর মাস জুড়ে তিনি ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শুটিংয়ে। এবার তিনি পরিচালনাও করবেন।