ঢাকাThursday , 12 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন সাঈফ আলি খান

Link Copied!

বিনোদন ডেস্ক : সময়টা গত কয়েক বছর ধরে বেশ ভালো যাচ্ছে। সিনেমা কিংবা অনলাইনে ওয়েব সিরিজ, সবখানেই সাইফ আলি খানের জয়জয়কার। তার কাজগুলো লুফে নিচ্ছেন দর্শক। নায়ক এবং খলনায়ক, সব রকম চরিত্রেই বলিউডের নবাবের প্রতি মুগ্ধ দর্শক।
নিজেকে বদলে ফেলেছেন অনেকটাই। বাণিজ্যিক ধারার চিরচেনা সাইফ নিজেকে আগের অভিনয় ধারা থেকে বের করে নিয়ে এসেছেন। তার সর্বশেষ কিছু সিনেমা ‘কলাকান্দি’, ‘জওয়ানি জাওয়ানমন’ এবং ‘সেক্রেড গেমস’র মতো ওয়েব সিরিজগুলো দর্শক প্রশংসা পেয়েছে।
ভারতের একটি শীর্ষ দৈনিক তাদের খবরে প্রকাশ করে, চাহিদার কথা মাথায় রেখেই বর্তমানে সিনেমার জন্য নিজের পারিশ্রমিক প্রায় ৩ গুণ বাড়িয়ে দিয়েছেন সাইফ। আগে সিনেমা প্রতি ৩-৪ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। কিন্তু এখন থেকে সাইফ প্রতিটি সিনেমার জন্য নিবেন ১২-১৩ কোটি রুপি।
শুধু তাই নয়, পরিচালক যদি সিনেমাটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ করে থাকেন তবে পারিশ্রমিক আরও বাড়িয়ে নেবেন তিনি।
প্রসঙ্গত, সাইফ বর্তমানে ‘ভূত পুলিশ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেজ, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম। এরপর ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করবেন তিনি।