ঢাকাThursday , 12 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেই দুই বইয়ের মেধাস্বত্ব নিয়ে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধুর নামে প্রকাশিত দুটি বইয়ের গ্রন্থস্বত্ব এবং মেধাস্বত্বের অধিকার অবৈধভাবে ব্যবহারের চেষ্টার বিষয়ে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়েরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে রিটকারি আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমরা প্রতিবেদনের কোনো কপি হাতে পাইনি। তবে, সেটি আদালতে জমা হয়েছে। বিষয়টি উপস্থাপন করা হলে আজ শুনানি হতে পারে।
এর আগে গত ২ সেপ্টেম্বর সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারের জন্য এক সাংবাদিকের দুটি বইয়ে গ্রন্থস্বত্ব এবং মেধাস্বত্বের অধিকার অবৈধভাবে ব্যবহারের চেষ্টার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
আদেশে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়। প্রাথমিক ও গণশিক্ষা সচিবের নেতৃত্বে কমিটিতে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর পর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। এখন এই মামলাটি হাইকোর্টের নতুন বেঞ্চে শুনানির জন্যে আসে।
এর আগে এ বিষয়ে ৩১ আগস্ট রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে বিবাদী করা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের মহাপরিচালক, জার্নি মাল্টিমিডিয়ার প্রধান গবেষক ও প্রধান নির্বাহী নাজমুল হোসেন এবং তার স্ত্রী শারমিন সুলতানাকে।