ঢাকাSaturday , 7 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি পুনর্গঠন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি পুনর্গঠন করে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ বাস্তবায়নে দেশব্যাপী নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতে ২০১৭ সালের ৬ জুলাই এই কমিটি গঠন করা হয়েছিল।
কমিটির সভাপতি জেলা প্রশাসক। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা সদর সিটি করপোরেশন/পৌরসভার মেয়র বা তার প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, পরিবেশ অধিদফতরের উপপরিচালক/সহকারী পরিচালক, জেলা খাদ্যনিয়ন্ত্রক, এনএসআইয়ের সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যানের একজন প্রতিনিধি, জেলা কনজিউমারস অ্যাসোসিয়েশনের সভাপতি, খাদ্যব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুজন প্রতিনিধি, খাদ্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুজন প্রতিনিধি, খাদ্যপ্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুজন প্রতিনিধি, সুশীল সমাজের একজন প্রতিনিধি, গণমাধ্যমের একজন প্রতিনিধি। নিরাপদ খাদ্য অফিসার কমিটিতে সদস্য সচিব থাকবেন।
কমিটি নিরাপদ খাদ্য নিশ্চিতে জেলা পর্যায়ে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। এছাড়া জেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি নিরূপণ, জেলার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত, চিহ্নিত স্থানীয় সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ণয়, অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলো দূরীকরণে পন্থা নির্ধারণ, সর্বোত্তম পন্থা চিহ্নিতকরণ এবং স্থানীয়ভাবে তার সমাধান, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা, প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে কমিটি।
সমন্বয় কমিটির সভাপতি নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে প্রতিমাসে অন্তত একবার এবং বছরে কমপক্ষে ছয়বার কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে বিশেষ পরিস্থিতিতে যেকোনো সময় সভা আহ্বান করা যেতে পারে।
সমন্বয় কমিটি প্রয়োজনবোধে এবং সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে সমন্বয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে সভায় আহ্বান জানাতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।