ঢাকাThursday , 5 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুত খাতে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর আয়োজন করা হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৭ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.২৫ টাকায়।