আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ পশ্চিম তীরে এক ফিলিস্তিনি মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই মোটরসাইকেল আরোহী প্রথমে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি করে। জবাবে ইসরায়েলি সেনারা পাল্টা গুলি করলে তার মৃত্যু হয়। খবর রয়টার্স।
বুধবার নাবলুস শহরের কাছে রাস্তার পাশে একটি সামরিক স্থাপনায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় ইসরায়েলের কেউ হতাহত হয়নি।
ঘটনার পর ইসরায়েলি সেনারা জায়গাটিকে ঘিরে থাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

