ঢাকাTuesday , 3 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপপ্রচার রোধে তথ্যের সত্যতা যাচাইয়ের পরামর্শ সরকারের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অপপ্রচার রোধে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এর আগে, গত রোববারও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) তথ্য অধিদফতরের পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব অথবা উসকানিমূলক মন্তব্যে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘যেকোনো ধরনের অপপ্রচার রোধে সকলকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হচ্ছে। এক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করার জন্য সরকার পরামর্শ দিয়েছে।’
এতে আরও বলা হয়, ‘গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো খবর পেলে অবিলম্বে ৯৯৯ নম্বরে ফোন বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।’