ঢাকাTuesday , 3 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার নেতা হত্যায় জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় চার নেতা হত্যার পিছনে যারা জড়িত ছিল সবার মুখোশ উন্মোচন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম ও তার ছেলে সোলেমান সেলিম উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো ঘটনার পিছনে কোনো না কোনো মোটিভ থাকে। জাতীয় চার নেতা হত্যার পিছনে অনেকগুলো মোটিভ ছিল। শুধু বিপথগামী সেনা সদস্য নয়। এর পিছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল। যারা এর সঙ্গে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জাতীয় চার নেতা হত্যায় যারা জড়িত তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক। এ ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।’
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম বলেন, ‘কারাবিধি লঙ্ঘন করে সশস্ত্র অবস্থায় কারাগারে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তখন কারা কর্তৃপক্ষের কি ধরনের ভূমিকা ছিল সেটিও তদন্ত করে দেখা উচিত। কেননা একজন অবৈধ হুকুম দিলেই আইনের বিপরীতে এ ধরনের কাজ করা অবশ্যই অপরাধ। আমি জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনার সঙ্গে বিধি লঙ্ঘনসহ কারা অধিদপ্তরের কি ধরনের ভূমিকা ছিল সেটিও তদন্ত করার দাবি জানাচ্ছি।’
এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় চার নেতার একজন শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিসহ কারা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।