বিনোদন ডেস্ক : কলাম্বিয়ান সুন্দরী পাওলিনা ভেগার মাথায় উঠলো ‘মিস ইউনিভার্স ২০১৫’ এর মুকুট। ২২ বছর বয়সি পাওলিনা কলাম্বিায়ার একটি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী। সোমবার তিনঘণ্টাব্যাপী এই প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিতহয়।
বিজয়ী হবার পর এক প্রতিক্রিয়ায় পাওলিনা বলেন, ‘আমি গর্বিত একই সঙ্গে কিছুটা উত্তেজিত। তবে এটা আমার বাড়ির মতোই। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি কলাম্বিয়ানদের সঙ্গেই আছি। প্রতিযোগীতার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাহায্য পেয়েছি।’
উল্লেখ্য, বিশ্বের ৮৮ জন প্রতিযোগী মধ্য থেকেশেষ রাউন্ডে এসে পৌঁছায় ভারত, কানাডা, আর্জেন্টিনা, জার্মানি ও ইন্দোনেশিয়ার একজন করে প্রতিযোগী৷ সেখান থেকে বিচারকদের মূল্যায়ন ও দর্শকদের ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।

