ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রনির দ্বিশতকে ঢাকার রানের পাহাড়

Link Copied!

NCLস্পোর্টস ডেস্ক : ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে উদ্ধোধনী দিনেই সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন তিনি। প্রথম দিনের অপরাজিত ১০৩ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে একাই দ্বিশতক তুলে নেন সেই রনি তালুকদার। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে একাই ২২৭ রান সংগ্রহ করেছে তরুণ এই ব্যটসম্যান।
এর আগে প্রথম দিনে ১৩৯ রানে অলআউট হওয়া বরিশালের বিপক্ষে ৩৯ ওভারে বিনা উইকেটে দলীয় ১৮০ রান নিয়ে ৪১ রানের লিড পায় ঢাকা । দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আব্দুল মজিদ ছয় রান সংগ্রহ করে ব্যক্তিগত ৭৬ রানে কামরুল ইসলামের বলে বোল্ড হন। তবে ওয়ানডাউনে ব্যাট করতে নামা রকিবুল হাসান রনি তালুকদারের সঙ্গে ব্যাট করতে নেমে শক্ত জুটি গড়েন। দুজনে মিলে গড়েন ২২৬ রানের জুটি। ততক্ষনে রনি পৌঁছে যান নিজের দ্বিশতকে। আর রকিবুলও নিজের সেঞ্চুরি হাঁকিয়ে নেন।
রনি তালুকদার ৩৫১ মিনিট উইকেটে থেকে ২২৭ রান সংগ্রহ করেন, ২৬৬ বল থেকে। এতে ২৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার রয়েছে। এছাড়া রকিবুল হাসান ১৮১ বলে ১৪৫ রান সংগ্রহ করে নাসুম আহমেদের বলে ক্যাচ আউট হন। এ প্রতিবেদন খেলা পর্যন্ত ১১৮ ওভারে ৩ উইকেটে ৫৫০ রান করে তারা। ক্রিজে আছেন তৌবুর পারভেজ ৬২ ও ‍শুভাগত হোম ২৪।  এর আগে জাতীয় লিগের উদ্ধোধনী দিনে ১৩৯ রানে অলআউট হয় বরিশাল। মূলত ঢাকার বোলার মোহাম্মদ শরীফের বিধ্বংসী বোলিংয়ের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বরিশালের ব্যাটিং লাইনআপ।