ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের বুদ্ধিতে প্রতিপক্ষকে বধ সেরেনার

Link Copied!

serenaস্পোর্টস ডেস্ক : সূর্যালোক সবসময় দিনের পূর্বাভাস দেয় না।
সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোর লড়াইয়ে সেরেনা উইলিয়ামস সেটাই প্রমাণ করলেন। মেয়েদের টেনিসের ২৪ নম্বর বাছাই গারবিন মুগুরুজার বিপক্ষে প্রথম সেটেই হেরে বসেছিলেন উইলিয়ামস বোনদের কনিষ্ঠজন। তবে পরের সেটে ঠিকই ফিরে এসেছেন মার্কিন কৃষ্ণকলি। ২-৬, ৬-৩ ও ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নাম লিখিয়েছেন পরের রাউন্ডে।
পাঁচবারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সেরেনা উইলিয়ামস কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ডমিনিকা চিবুলকোভার। স্লোভাকিয়ান এই র‌্যাকেকটম্যান এবারের টুর্নামেন্টের দ্বিতীয় অঘটনের জন্ম দিয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে বিদায় করেছেন। হারিয়েছেন ৬-২, ৩-৬ ও ৬-৩ গেমে। ধারনা করা হচ্ছে রজার ফেদেরারের পর এটা এবারের অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় তারকাপতন।
সোমবার ম্যাচ জয়ের পর সেরেনা উইলিয়ামস বলেন, ‘সে (মুগুরুজা) সত্যিই খুব জোরে জোরে সার্ভ করছিল। এটা আমাকে বেশ ফ্যাঁকড়ায় ফেলেছিল। এই অবস্থায় দর্শক সারি থেকে কেউ আমাকে স্পিন ব্যবহার করার পরামর্শ দেয়। এরপরই ম্যাচে স্বাভাবিক হই আমি। আসলে সবাই সবাইকেই শিক্ষা দিতে পারে। সবকিছুর জন্য সবাইকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, ২০১০ সালের পর কোয়ার্টার ফাইনালের ফাড়া কাটাতে পারেননি সেরেনা। গতবার এই গারবিন মুগুরিজার বিপক্ষেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন মেয়েদের শীর্ষ বাছাই।