ঢাকাMonday , 26 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ম্যাচ নিয়ে বেইলির শঙ্কা

Link Copied!

জর্জ বেইলি

জর্জ বেইলি

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক জর্জ বেইলি। টাইগারদের বিপক্ষে গ্রুপ ম্যাচে ইনজুরি থেকে দলের নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের ফেরার সময়সীমা আর গেল ১২ মাসে নিজের ফর্মের দুরবস্থায় এমন চিন্তা উঁকি দিচ্ছে ৩২ বছর বয়সী অসি ক্রিকেটারের মনে।
সোমবার এক সাক্ষাৎকারে বেইলি বলেন, ‘যদি আমি সামনেও রান না পাই, আর নির্বাচকরা পাপের (মাইকেল ক্লার্কের) প্রত্যাবর্তনকে স্বাগত জানায় তাহলে সেটা খুবই স্বাভাবিক ঘটনা হবে। এটাই খেলার প্রকৃতি। এজন্য অবশ্যই একজনকে জায়গা ছেড়ে দিতে হবে। সেটা আমিও হতে পারি, অন্য কেউও হতে পারে।’
গত বছর ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন বেইলি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাত্র ১৫.৩৩ গড়ে রান সংগ্রহ করেন তিনি। চলমান ত্রিদেশীয় সিরিজেও ব্যাট হাতে ২০১৪ সালের সেই দৈন্যদশা কাটাতে পারেননি অসি ব্যাটসম্যান। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে মাত্র ১৫ রান এসেছে তার ব্যাট থেকে। আর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নিষেধাজ্ঞা মাঠে নামতে পারেননি।